Showing posts with label ভাইরাস ও ম্যালওয়্যার. Show all posts
Showing posts with label ভাইরাস ও ম্যালওয়্যার. Show all posts
8 Jul 2020
20 Jun 2020
এই অ্যাপগুলি কি আপনার মোবাইলে আছে ? সাবধান !
![]() |
| Image courtesy : Google Play store |
লাদাখে চিন-ভারত সীমান্তে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছেন । তারপরেই দেশজুড়ে চিনা পণ্য বয়কটের সমর্থনে জোরদার দাবি উঠেছে । ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা হ্যাশট্যাগ দিয়ে বয়কটের পক্ষে প্রচার চলছে । আর এই বয়কটের অন্যতম লক্ষ্য হল চিনের মোবাইল ও অ্যাপ । যদিও চিনের কাপুরুষোচিত হামলার অনেক আগেই নিজেদের প্রাইভেসির স্বার্থেই আমাদের এই বয়কট শুরু করা উচিত ছিল ।
20 Mar 2019
আপনার ফোনের অ্যান্টিভাইরাস অ্যাপটি নকল নয় তো?
![]() |
Image Credit: Pixabay |
গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে অ্যাপলের iOS অপারেটিং সিস্টেমের অন্যতম পার্থক্য হল সিকিউরিটি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সিকিউরিটি iOS – এর থেকে অনেকটাই দুর্বল। তাই অ্যাপলের আইফোন বা আইপ্যাডে অ্যান্টিভাইরাস অ্যাপের সেভাবে প্রয়োজন না হলেও (আমি আমার অ্যাপলের ডিভাইসে অ্যান্টিভাইরাস ব্যবহার করি না এবং এখনও পর্যন্ত কোনও সমস্যা হয়নি), অ্যান্ড্রয়েড ফোন এবং ট্যাবে কিন্তু অ্যান্টিভাইরাস অবশ্যই প্রয়োজন। বিষয়টি অনেকেই জানেন, তবু টেকনোবিটসের পাঠকদের মধ্যে যাঁরা অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন, তাঁদের আরও একবার বলছি, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যান্টিভাইরাস অ্যাপ ডাউনলোড করে সেটি ব্যবহার করুন। কিন্তু সমস্যা হল গুগলের প্লে স্টোরে যে সমস্ত অ্যান্টিভাইরাস অ্যাপ রয়েছে সেগুলির অধিকাংশই ভুয়ো!
23 Feb 2019
বিশ্বের প্রথম মোবাইল ভাইরাস কিন্তু আমাদের উপকার করেছিল!
২৩ ফেব্রুয়ারি। আজকের দিনটা মোবাইল ফোনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ আজ থেকে ১৩ বছর আগে ২০০৫ সালের এই দিনে প্রথম মোবাইল ফোন ভাইরাসের খোঁজ মিলেছিল। ভাইরাসটির নাম ছিল ক্যাবির (Cabir)। ২০০৫ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা শুধুমাত্র কম্পিউটার ভাইরাসের কথাই জানতাম। বিভিন্ন কোম্পানি তাই শুধু কম্পিউটারে ভাইরাসের হামলা ঠেকানোর জন্য তখন অ্যান্টিভাইরাস তৈরি করত। ফলে ক্যাবির-এর হামলা ঠেকানোর জন্য তখন কোনও অ্যান্টিভাইরাস ছিল না।
30 Jul 2018
ফোনে নেট ব্যাঙ্কিং করেন? এক্সবট থেকে সাবধান!!!
অনেকের ধারণা যে, ম্যালওয়্যার, স্পাইওয়্যার
![]() |
| Image Credit: Pixabay |
ইত্যাদি ভাইরাস যারা তৈরী করে সেই হ্যাকাররা সবাই কম্পিউটার প্রোগ্রামিংয়ে খুবই দক্ষ। কিন্তু ব্যাপারটা তা নয়। আপনি যদি কম্পিউটার প্রোগ্রামিং ভালোভাবে না-ও জানেন, তবু সহজেই কোনও ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের সাহায্যে অন্যের ফোন বা কম্পিউটার হ্যাক করতে পারবেন। তবে সেজন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে।
19 Jul 2018
জানেন কি, ব্রাউজারকে অ্যান্টিভাইরাস হিসেবে ব্যবহার করা সম্ভব?
![]() |
| Image Credit: Pixabay |
এখন ইন্টারনেটের দুনিয়ায় যে ব্রাউজারগুলি রয়েছে তাদের মধ্যে
বয়সে গুগল ক্রোম সবচেয়ে ছোটো। গুগল কোম্পানি তাদের ক্রোম ব্রাউজার লঞ্চ করেছিল ২০০৮ সালে সেপ্টেম্বরে। অর্থাৎ হিসেব করলে এখনও তার বয়স ১০ বছরও হয়নি। অন্যদিকে মোজিলা কোম্পানি তাদের ফায়ারফক্স ব্রাউজার লঞ্চ করেছিল ২০০৪ সালের নভেম্বরে। বয়সে সবচেয়ে বড় মাইক্রোসফট কোম্পানির ইন্টারনেট এক্সপ্লোরার। ইন্টারনেট এক্সপ্লোরার লঞ্চ করা হয়েছিল ১৯৯৪ সালে।
1 Jul 2018
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? RAMpage অ্যাটাক থেকে সাবধান!
‘RAMpage’ – এই সাত অক্ষরের শব্দটি এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে। পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে,
![]() |
| Image Credit : Pixabay |
নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে গুগল। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে গুগলের তরফে। কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব, তা নিয়ে চলছে জোর আলোচনা। কিন্তু RAMpage আসলে কী?
14 Dec 2017
আপনার ফোন কি হ্যাকড্ হয়েছে?
আমাদের দেশের বিরোধী দলগুলির রাজনৈতিক নেতারা মাঝেমধ্যেই
অভিযোগ করেন যে, তাঁদের মোবাইল ফোন শাসক দলের তরফে হ্যাক বা ট্যাপ করা হয়েছে। এমন
অভিযোগ যে শুধু আমাদের
দেশের ক্ষেত্রেই হয় এমনটা নয়, ফোন হ্যাকিং বা ট্যাপিং এখন
বিশ্বের প্রায় প্রতিটি দেশের সমস্যা। বছরখানেক আগে সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছিল
যে, আমেরিকার এনএসএ (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি) বিশ্বের ৩৫টি দেশের রাষ্ট্রপতি,
প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলরের ফোন হ্যাক করে গোপনে তাঁদের কথাবার্তা শুনেছে। একজন রাষ্ট্রপ্রধানের
স্মার্ট ফোনে সাইবার সিকিউরিটিতে সাধারণত কোনো ফাঁক রাখা হয় না।
![]() |
| Photo Credit : Pixabay |
26 Oct 2017
ডাবল এজেন্ট অ্যাটাক
সম্প্রতি ইজরায়েলের
সাইবার সিকিউরিটি ফার্ম সাইবেলাম-এর কম্পিউটার বিশেষজ্ঞরা উইনডোজ কম্পিউটারের
অপারেটিং
সিস্টেমে এমন একটি ত্রুটি খুঁজে পেয়েছেন, যার সাহায্যে হ্যাকাররা
কম্পিউটারে ইনস্টলড্ অ্যান্টিভাইরাসটিকেই ভাইরাস বা ম্যালওয়্যারে কনভার্ট করতে
পারবে এবং কম্পিউটার থেকে ফাইল ও পাসওয়ার্ড চুরি সহ নানা অপরাধমূলক কাজ করতে
পারবে। ব্যাপারটা কতটা ভয়ংকর ভেবে দেখুন।
![]() |
| Photo Credit : Pixabay |
16 Oct 2017
রেড অ্যালার্ট ২.০
![]() |
| Photo Credit : Pixabay |
রেড অ্যালার্ট কীভাবে কাজ করে
Red
Alert 2.0 ম্যালওয়্যার কীভাবে কাজ করে?
এই ম্যালওয়্যারটি
থার্ডপার্টি অ্যাপ স্টোর থেকে ফোনে হামলা চালায়| ফোনে
হামলা চালানোর পর এটি অপেক্ষা করে কখন আপনি ফোনে
ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কিং
অ্যাপ কিংবা নেটব্যাঙ্কিং অ্যাপ ওপেন করবেন| যে মুহূর্তে আপনি ওই অ্যাপগুলি ওপেন
করবেন তখনই ম্যালওয়্যারটি ফোনে সক্রিয় হয়ে উঠবে এবং সেটি আপনার ফোনের সোশ্যাল নেটওয়ার্কিং
অ্যাপ কিংবা নেটব্যাঙ্কিং অ্যাপ-এর উপর নকল লগইন ইন্টারফেসের একটি লেয়ার তৈরী
করবে|
![]() |
| Photo Credit : Pixabay |
রেড অ্যালার্ট থেকে সুরক্ষা
কীভাবে এই ম্যালওয়্যার-এর হামলা
থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন? প্রথমত, এই ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড মার্শম্যালো
৬.০ বা তার নিচের ভার্সনের অপারেটিং সিস্টেমে কাজ করে, তাই যাদের ফোনের ওএস অ্যান্ড্রয়েড
নূগা বা ওরিঅ-তে আপগ্রেড করার সুযোগ রয়েছে, তারা অবিলম্বে
তা করে নিন| দ্বিতীয়ত, গুগল প্লে স্টোর ছাড়া কোনো থার্ড পার্টি স্টোর থেকে অ্যাপ ডাউনলোড
করবেন না|
অনেক সময় ফোনে এমন অনেক এসএমএস আসে যেগুলির মধ্যে অ্যাপ ডাউনলোড করার লিংক থাকে, এই ধরনের লিংক-এ ক্লিক করে কখনো অ্যাপ ডাউনলোড করবেন না| আননোন সোর্স থেকে অ্যাপ ডাউনলোড বাই-ডিফল্ট বন্ধ রাখার জন্য ফোনের সেটিংস-এ গিয়ে ‘security’ ক্লিক করুন এবং ‘Unknown sources’ অপশন টার্ন অফ করুন| ফোনের সমস্ত অ্যাপ এবং ওএস অবশ্যই নিয়মিত আপডেট করবেন| ফোনে অ্যান্টি ম্যালওয়্যার স্যুট ব্যবহার করুন|
![]() |
| Photo Credit : Pixabay |
অনেক সময় ফোনে এমন অনেক এসএমএস আসে যেগুলির মধ্যে অ্যাপ ডাউনলোড করার লিংক থাকে, এই ধরনের লিংক-এ ক্লিক করে কখনো অ্যাপ ডাউনলোড করবেন না| আননোন সোর্স থেকে অ্যাপ ডাউনলোড বাই-ডিফল্ট বন্ধ রাখার জন্য ফোনের সেটিংস-এ গিয়ে ‘security’ ক্লিক করুন এবং ‘Unknown sources’ অপশন টার্ন অফ করুন| ফোনের সমস্ত অ্যাপ এবং ওএস অবশ্যই নিয়মিত আপডেট করবেন| ফোনে অ্যান্টি ম্যালওয়্যার স্যুট ব্যবহার করুন|
14 Oct 2017
ম্যালওয়্যার যখন গুপ্তচর
ফর্মবুক একটি ম্যালওয়্যার তথা স্পাইওয়্যার। এটি যে অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক কোনো ম্যালওয়্যার, তা মোটেই নয়।
![]() |
| Photo Credit : Pixabay |
কিন্তু গত এক বছর ধরে এই
ম্যালওয়্যারটি সাইবার ওয়ার্ল্ডে বিশেষ কুখ্যাতি অর্জন করেছে অন্য কারণে। কারণটি হল,
ফর্মবুক ম্যালওয়্যার বর্তমানে সাইবার এসপিওনেজ অর্থাৎ ইনটারনেটের মাধ্যমে গুপ্তচরবৃত্তির
সংজ্ঞাটাই পালটে দিয়েছে।
কীভাবে ফর্মবুক ম্যালওয়্যার হামলা চালায়?
এটি
সাধারণ ভিকটিমের কম্পিউটারে ইমেলের মাধ্যমে হামলা চালায়। যার (ভিকটিম) কম্পিউটারে হামলা চালানো হবে, সেই
ব্যক্তির
ইমেলে বা তিনি যে প্রতিষ্ঠানে কর্মরত তাদের
অ্যাড্রেসে একটি ইমেল পাঠানো হয়।
ইমেলের মধ্যে অ্যাটাচমেন্ট হিসাবে থাকে কোনো পিডিএফ বা ওয়ার্ড ডকুমেন্ট ফাইল বা আর্কাইভ ফাইল (জিপ, র্যার
ইত্যাদি)। মেলের সঙ্গে অ্যাটাচ করা এই ফাইলগুলিতে ম্যালওয়্যারটির ডাউনলোড লিংক লুকানো
থাকে। অর্থাৎ কেউ যখন ওই
অ্যাটাচমেন্টে ক্লিক করবেন, তখন সেই লুকিয়ে রাখা ডাউনলোড লিংকটি সক্রিয় হয়ে উঠবে
এবং কম্পিউটারে ফর্মবুক ম্যালওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করবে।
![]() |
| Photo Credit : Pixabay |
13 Oct 2017
বিশ্বের প্রথম পিসি ভাইরাস ব্রেন
বিশ্বের প্রথম ভাইরাস এলক্ ক্নোনার তৈরির চার বছর পর ১৯৮৬ সালে তৈরি করা হয়েছিল ব্রেন ভাইরাস। এলক্ ক্লোনার ছিল প্রথম ম্যাক
![]() |
| Photo Credit : Pixabay |
(অ্যাপল ম্যাকিনটোশ)বেসড্ ভাইরাস। কিন্তু ব্রেন ছিল প্রথম আইবিএম পিসি প্ল্যাটফর্ম বেসড্ ভাইরাস। ব্রেন ভাইরাসটিও বুট সেক্টর ভাইরাস। ভাইরাসটি তৈরি করেছিলেন দুই পাকিস্তানি ভাই আমজাদ ফারুখ আলভি এবং বসিত ফারুখ আলভি। রিখের উদ্দেশ্য ছিল নিছক মজা, আলভি ভাইদের উদ্দেশ্য কিন্তু অন্যের কম্পিউটারের ক্ষতি করা ছিল। তাঁরা ব্রেন ভাইরাসের মাধ্যমে সফট্ওয়্যার পাইরেসি বন্ধ করতে চেয়েছিল। যারা পাইরেটেড সফট্ওয়্যার ব্যাবহার করতো, ব্রেন তাদের কম্পিউটারের ফ্লপি ডিস্ক ড্রাইভ স্লো করে দিত এবং ডেস্কটপে একটি মেসেজ শো করতো। মেসেজটি ছিল এই রকম—
কীভাবে কাজ করতো বিশ্বের প্রথম ভাইরাস এলক্ ক্লোনার?
বিশ্বে প্রথম কম্পিউটার ভাইরাসটি তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাত্র ১৪ বছরের এক কিশোর রিচার্ড স্ক্রেনটা, যার ডাক
![]() |
| Photo Credit : Pixabay |
নাম ছিল রিখ। তার তৈরি ভাইরাসটির নাম ছিল এলক্ ক্লোনার। ভাইরাসটি তৈরি করা হয়েছিল অ্যাপল কোম্পানির কম্পিউটারে হামলা চালানোর জন্য। কীভাবে কাজ করতো এলক্ ক্লোনার?
বিশ্বের প্রথম কম্পিউটার ভাইরাস এলক্ ক্লোনার
অনেকের ধারণা যে, অ্যাপলের কম্পিউটারে কোনো
অ্যান্টিভাইরাস প্রয়োজন নেই।
কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। অ্যাপলের কম্পিউটারে ভাইরাস হামলা যে একেবারেই হয় না, তা নয়।
তবে হামলার
পরিমাণ উইনডোজ কম্পিউটারের থেকে অনেকটাই কম। কারণ ম্যাক অপারেটিং সিস্টেমে রয়েছে
ইউনিক্স কোর। কিন্তু একটা তথ্য অনেকেই হয়তো জানেন না যে, বিশ্বে প্রথম ভাইরাসটি
তৈরি করা হয়েছিল অ্যাপলের কম্পিউটারে হামলা চালানোর জন্য। তাই এটা ভাবার কোনো কারণ
নেই যে, অ্যাপলের কম্পিউটার পুরোপুরি ভাইরাস হামলা ঠেকাতে সক্ষম।’ সে অবাক হয়ে
বলল, ‘তাই, জানতাম না তো!’
![]() |
| Photo Credit: Pixabay |
Subscribe to:
Posts (Atom)
জনপ্রিয় পোস্ট
-
Image Credit: Pixabay স্যামসাঙ কোম্পানির গ্যালাক্সি সিরিজের নতুন হাই-এন্ড স্মার্ট ফোনের (এস নাইন নোট) অন্যতম বৈশিষ্ট হল এর AI ক্যাম...
-
Image Credit: Google টেকনোবিটসের পাঠকরা জানেন যে, গুগল ক্রোম ব্রাউজারের একটি অফলাইন গেম রয়েছে যার নাম T-Rex game। T-Rex কথাটির পুর...
















